Sylhet Today 24 PRINT

আজমিরীগঞ্জের ঝুঁকিপূর্ণ সবকেন্দ্রেই শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

আজমিরীগঞ্জ থেকে শাকিলা ববি |  ৩১ মার্চ, ২০১৬

হবিগঞ্জের প্রত্যন্ত ভাটি অঞ্চল হিসেবে খ্যাত আজমিরীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।  ভোট দেয়ার জন্য সকাল থেকেই লাইন ধরেন ভোটাররা। এখানে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বাদ যাননি বয়স্ক ভোটাররাও। স্বত্বস্পূর্ত ভবে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করছেন সকল শ্রেণীর সকল বয়সের ভোটার।

ইউনিয়নগুলো হলো- আজমিরীগঞ্জ সদর, বদলপুর, জলসুখা, কাকাইলছেও ও শিবপাশা। ৫টি ইউনিয়নে ৪৭টি ভোট কেন্দ্রের সবগুলোই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নির্বাচনে ৫টি ইউনিয়নে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, খেলাফত মজলিস, জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র মিলিয়ে মোট ২৪ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৪টি ইউনিয়নে আওয়ামী লীগের ৬ জন ও ২টি ইউনিয়নে বিএনপি’র ২ জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। ১৫টি সংরক্ষিত মহিলা আসনে ৫৭ জন ও ৪৫টি ওয়ার্ডে মেম্বার পদে ১৭৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ৫টি ইউনিয়নে ভোটার সংখ্যা ৬৫ হাজার ৯৯১ জন। ভোট কক্ষ ১৬৮টি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.