Sylhet Today 24 PRINT

বড়লেখায় গোলযোগহীন ভোট

তপন কুমার দাস, বড়লেখা |  ৩১ মার্চ, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।  

দুপুর ২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিচ্ছিন্নভাবে কয়েকটি কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা ছাড়া উপজেলায় সবগুলো কেন্দ্রেই শান্তিপূর্ণ ভোট গ্রহণের খবর পাওয়া গেছে।

ভোট দেয়ার জন্য সকাল থেকেই লাইন ধরেন ভোটাররা। এখানে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বাদ যাননি বয়স্ক ভোটাররাও। স্বত্বস্পূর্ত ভবে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করছেন সকল শ্রেণীর সকল বয়সের ভোটার।

বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষে গননা শুরু হবে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.