Sylhet Today 24 PRINT

লেচুবাগানে কাভার্ডভ্যান লক্ষ্য করে পেট্রোলবোমা হামলা

সিলেট নগরীর বিমানবন্দর সড়ক সংলগ্ন লেচুবাগানে পণ্যবাহী কাভার্ডভ্যান লক্ষ্য করে পেট্রোলবোমা হামলা চালিয়েছে হরতাল ও অবরোধকারীরা

সিলেটটুডে রিপোর্ট |  ২৮ ফেব্রুয়ারী, ২০১৫

সিলেট নগরীর বিমানবন্দর সড়ক সংলগ্ন লেচুবাগানে পণ্যবাহী কাভার্ডভ্যান লক্ষ্য করে পেট্রোলবোমা হামলা চালিয়েছে হরতাল ও অবরোধকারীরা । পেট্রোলবোমায় গাড়িটির সামনের গ্লাস পুরো ভেঙ্গে যায়।

তবে এ ঘটনায় কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

জানা যায়- শনিবার রাত ১০টার দিকে স্টারশিপ কোম্পানির চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যান (চট্ট মেট্রো উ ১১-০৩৯০) নগরীর বিমানবন্দর সড়ক সংলগ্ন এলাকায় পন্য সরবরাহ করছিল। এসময় ৪-৫জন মোটরসাইকেলযোগে এসে ভ্যানটিকে লক্ষ্য করে পেট্রোলবোমা হামলা চালায়।

পেট্রোলবোমাটি ভ্যানে আঘাত করে মাটিতে পড়ে যায়। তবে বোমার আঘাতে ভ্যানটির সামনের গ্লাস সম্পূর্ণ ভেঙ্গে যায়।

ভ্যানের চালক নূরন্নবী জানান- ৪-৫ জন যুবক হঠাৎ করে ভ্যানের দিকে পেট্রোলবোমা ছুঁড়ে পালিয়ে যায়। বোমাটি সামনের গ্লাসে আঘাত করে মাটিতে পড়ে যায়। তবে গাড়ির কোথাও আগুন লাগেনি।

বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.