Sylhet Today 24 PRINT

বড়লেখায় মেম্বার প্রার্থীর পক্ষে ভোট বাক্স ছিনিয়ে নেয়ার চেষ্টা, পুলিশের গুলি

বড়লেখা প্রতিনিধি |  ৩১ মার্চ, ২০১৬

বড়লেখা উপজেলার বর্ণী ইউনিয়নের একটি কেন্দ্রে এক মেম্বার (সদস্য) প্রার্থীর সমর্থকরা ভোট বাক্স ছিতনাই করার চেষ্টা চালিয়েছে। এ সময় পুলিশ ৬ রাউন্ড গুলি চালিয়ে তাদের নিবৃত করে।  

বর্ণী ইউনিয়নের মিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুরের দিকে এই ঘটনা ঘটে। তবে এসময় কেউ আহত হন নি।

 কেন্দ্রর নিরাপত্তার দায়িত্বে থাকা এএসআই নাজমুল হক জানান, ফুটবল মার্কার মেম্বার প্রার্থীর সমর্থকরা এ ঘটনার চেষ্টা চালায় । পরে পুলিশ ভোট বাক্স রক্ষার্থে গুলি বর্ষণ করে । থানার অফিসার ইনচার্জ মোঃ. মনিরুজ্জামান গুলি বর্ষণের সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.