বড়লেখা প্রতিনিধি | ৩১ মার্চ, ২০১৬
বড়লেখা উপজেলার ৬নং সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী সোয়েব আহমদ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
১০টি কেন্দ্রে নৌকা প্রতীক নিয়ে সোয়েব পেয়েছেন ৯২৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদুল ইসলাম মামুন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩০৯৬ ভোট।