Sylhet Today 24 PRINT

ছাতকের সিংচাপইড়ে আওয়ামী লীগের সাহেল বিজয়ী

নিজস্ব প্রতিবেদক |  ৩১ মার্চ, ২০১৬

সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সাহাব উদ্দিন সাহেল বিজয়ী হয়েছেন।

সবক’টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৪ হাজার ৫২৭ ভোট।

নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী মোজাহিদ আলী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৮১ ভোট।

বিজয়ী সাহেলে পিতা মরহুম শামসুদ্দিন আহমদও ছিলেন এই ইউনিয়নের চেয়ারম্যান।

সােহেল ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর বোনের ছেলে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.