Sylhet Today 24 PRINT

ছাতকের ভাতগাঁওয়ে আ.লীগের প্রার্থী আওলাদ বিজয়ী

নিজস্ব প্রতিবেদক |  ৩১ মার্চ, ২০১৬

সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আওলাদ হোসেন। নৌকা প্রতীক নিয়ে তিনি বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বিএনপির প্রার্থী ছমরু মিয়াকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে তিনি বিজয়ী হয়েছেন। ছমরু মিয়ার চেয়ে তিনি ৪ হাজার ৯৮ ভোট বেশি পেয়েছেন।

নির্বাচনে আওয়ামী লীগের আওলাদ হোসেন নৌকা প্রতীক নিয়ে পান ৬ হাজার ৫৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির ছমরু মিয়া পান ২ হাজার ৪৬৭ ভোট।

এছাড়া এ ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী গিয়াস উদ্দিন লাঙ্গল প্রতীক নিয়ে পান ২ হাজার ৩৯০ ভোট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.