Sylhet Today 24 PRINT

আজমিরীগঞ্জে ৩টিতে আ.লীগ ও ২টিতে বিদ্রোহী বিজয়ী

সিলেটটুড ডেস্ক |  ৩১ মার্চ, ২০১৬

দ্বিতীয় ধাপে অনুষ্টিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজমিরীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে ৩টিতে আওয়ামীলীগ ও ২টিতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।

উপজেলার তিনটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত বিজয়ী প্রার্থীরা হলেন বিরাট ইউনিয়নে আব্দুল কুদ্দুস সেন, বদলপুর ইউনিয়নে সুসেনজিত চৌধুরী ও কাকাইলছেও ইউনিয়নে নূরুল হক ভূঁইয়া।

দুইটি ইউনিয়নে বিজয়ী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা হলেন জলসুখা ইউনিয়নে খেলু মিয়া ও শিবপাশা ইউনিয়নে আলী আমজাদ তালুকদার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.