Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, আহত ১

সিলেটটুডে ডেস্ক |  ০১ এপ্রিল, ২০১৬

দক্ষিণ সুরমায় লন্ডন প্রবাসীর বাড়িতে ডাকাতের হামলায় আহত হয়েছেন ১ জন।

বৃহস্পতিবার (৩১ মার্চ) দিবাগত রাতে সিলেটের দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ছনু পাড়া এলাকর লন্ডন প্রবাসী ময়নুল ইসলামের বাড়িতে ডাকাতরা হামলা চালায়। 

ডাকাতের আহত তারেক আহমদকে (২৮) সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লন্ডন প্রবাসী ময়নুল ইসলামের বড় ভাই শফিকুর রহমান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা থেকে ৩ টার দিকে ১৫ থেকে ২০ জনের ডাকাত দল বাড়িতে হানা দেয়। ডাকাতরা দরজা ভেঙে ঘরে ডুকে প্রথমে তারেককে দা দিয়ে কুপিয়ে আহত করে। এ সময় ঘরের লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়।

সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে অভিযোগ করা হলে ব্যবস্থা নেওয়া হবে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.