Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে সরকারি গাছ কর্তন,এলাকায় উত্তেজনা

জগন্নাথপুর প্রতিনিধি |  ০১ এপ্রিল, ২০১৬

জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের পাশে স্থানীয় উঁচু ব্রিজের কাছে সড়কের পাশে থাকা সরকারি গাছ কর্তন করা নিয়ে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার গন্ধর্বপুর গ্রামের ইছরাক আলী ও আখলিছ মিয়ার লোকজন স্থানীয় সড়কের পাশে থাকা সরকারি ২ টি রেন্টি গাছ কর্তন করেন। এ সময় স্থানীয় জনতা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনায় সরকারি গাছ কর্তনের প্রতিবাদে এলাকাবাসীর পক্ষে ৭ জন স্বাক্ষরিত একটি অভিযোগ জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও রাণীগঞ্জ ইউনিয়ন বন ও পরিবেশ সংরক্ষন স্থায়ী কমিটির নিকট পৃথকভাবে প্রদান করা হয়।

এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষে সমাজ সেবক মাওলানা নিজাম উদ্দিন জালালী জানান, সরকারি গাছ অবৈধভাবে কর্তন করায় এলাকাবাসী ফুসে উঠেছেন। তিনি আল্টিমেটাম দিয়ে বলেন, সরকারি গাছ কর্তন করা বন্ধ না হলে আজ শনিবার মানবন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.