Sylhet Today 24 PRINT

বড়লেখায় স্কুলছাত্রীর ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন

বড়লেখা প্রতিনিধি |  ০২ এপ্রিল, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখায় চতুর্থ শ্রেণীর এক শিশু স্কুলছাত্রীর ধর্ষক বশির উদ্দিনের ফাঁসির দাবিতে শনিবার দুপুরে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ঘন্টাব্যাপী মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

স্থানীয় অফিসবাজারে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেয়-পাথ ফাইন্ডার কিন্ডার গার্টেন, আজিজ ফাতিমা একাডেমী, পাঁচপাড়া ইয়াং সোসাইটি, সুজাউল সপ্রাবি:, সুজাউল ক্যাডেট মাদ্রাসা, সুলতান মাহমুদ একাডেমী, সুজাউল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ওএফসি এন্ড ইউনিটি ওয়েলফেয়ার ট্রাস্ট, চন্ডিনগর যুব সমাজ, সুজাউল তরুন প্রজন্ম সোসাইটি, সুজাউল ফাজিল মাদ্রাসা, অফিসবাজার ব্যাবসায়ী ও যুবসমাজ।

ধর্ষক বশির উদ্দিনের ফাঁসিসহ ৫ দফা দাবী জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন-দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সাহাব উদ্দিন।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সমাজসেবক খন্দকার আজিজুর রহমান পংকু, আব্দুল লতিফ, মুসলেহ উদ্দিন, পাথ ফাইন্ডার কিন্ডার গার্টেনের পরিচালক বদরুল ইসলাম, রফিক উদ্দিন, প্রিন্সিপাল বদরুল ইসলাম, কাজী রফিক উদ্দিন, শিক্ষক আলাউদ্দিন, নাজিম উদ্দিন, শিপার আহমদ, মাসুক আহমদ, ইউপি সদস্য আব্দুল মুকিত, আনিস আহমদ, আব্দুল আজিজ, মালিক উদ্দিন, কায়েছ মাহমুদ, তারেক মাহমুদ, আব্দুর রহিম, বদরুল ইসলাম, আব্দুল আলিম প্রমুখ। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.