কুলাউড়া প্রতিনিধি | ০২ এপ্রিল, ২০১৬
কুলাউড়ায় কুমিল্লা সরকারী ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে ধর্ষণ ও হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবিতে কুলাউড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলার প্রাচীন বিদ্যাপিট নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের এস এস সি-১৬ ব্যাচের উদ্যোগে বিদ্যালয়ের সম্মুখে মানববন্ধনে উপস্থিত ছিলেন নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, সহকারী প্রধান শিক্ষক মুবারক হোসেন, সহকারি শিক্ষক জাফর ইকবাল , শামছুল ইসলাম, মনির হুসেন, জসীম আহমদ, আমিন জাহান, সুদর্শন মল্লিক, শিক্ষার্থী বাবলু, সাকিব, ইফতু, যুবরাজ, সুফিয়ানসহ শতাধিক শিক্ষার্থী।
মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা তনু’র হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।