Sylhet Today 24 PRINT

বড়লেখায় ছাত্রশিবিরের ২ নেতা গ্রেফতার

মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বড়লেখা প্রতিনিধি |  ০১ মার্চ, ২০১৫

মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তারা হল-উপজেলার পশ্চিম শাখার সেক্রেটারি আরিফুল ইসলাম (২২) এবং তালিমপুর ইউনিয়ন শিবিরের সেক্রেটারি রুবেল আহমদ (২৩)। রোববার ১মার্চ সকালে শিবির নেতা আরিফুল ইসলাম ও রুবেল আহমদকে পৌর শহরের পাখিয়ালা থেকে গ্রেফতার করা হয়।

আরিফুল ইসলাম উপজেলার দাসের বাজার ইউনিয়নের সুড়িকান্দি গ্রামের মৃত ফারুক উদ্দিনের পুত্র ও রুবেল আহমদ তালিমপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের এখলাছ আলীর পুত্র।
বড়লেখা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা গত ১২ ফেব্রুয়ারি উপজেলার দাসেরবাজার ইউপির লঘাটি এলাকায় যাত্রীবাহী বাস রুপসী বাংলা গাড়ীতে অগ্নি সংযোগের ঘটনায় জড়িত।
বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আকবর হোসেন শিবিরের ২ নেতা গ্রেফতারের সত্যতা স্বীকার করে জানান, তাদের বিরুদ্ধে গাড়ীতে অগ্নিসংযোগের ঘটনা ছাড়াও বিভিন্ন ধরনের নাশকতার অভিযোগ রয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.