Sylhet Today 24 PRINT

নগরীর হোটেল থেকে ৬ সন্দেহভাজন ডাকাত আটক

নিজস্ব প্রতিবেদক |  ০৩ এপ্রিল, ২০১৬

সিলেট নগরীর একটি আবাসিক হোটেল থেকে ডাকাত সন্দেহে ৬ জনকে  আটক করেছে পুলিশ।

শনিবার রাত ১টার দিকে নগরীর হোটেল ‘মজলিস’ থেকে তাদের আটক করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ আটকের সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতির প্রস্তুতি নেওয়ার খবরে ওই হোটেলে অভিযান চালায় পুলিশের একটি দল। সেখান থেকে গ্রিল কাটার, রামদাসহ ওই ছয়জনকে আটক করা হয়।

এরা হলেন- মোহাম্মাদ নিজাম, রুবেল মিয়া, মো. নাসিম মিয়া, মো. সুহেল, সোহেল মিয়া ও মো. জসিম মিয়া। তাদের বাড়ি কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায়।

আটকরা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে পুলিশের সন্দেহ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.