Sylhet Today 24 PRINT

মর্গে ৪ দিন ধরে পড়ে আছে মরদেহ, কিশোরটির পরিচয় জানে না কেউ

ওসমানী হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক |  ০৩ এপ্রিল, ২০১৬

সিলেট এম.এ ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে ৪ দিন ধরে পরে আছে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরের মরদেহ। মৃত্যুর ৪ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত খোঁজ মিলেনি নিহত কিশোরের স্বজনদের।

রবিবার বিকেল সাড়ে ৩টায় হাসপাতালের ভর্তি রেজিস্টার দেখে জানা গেছে, গত ২৯ মার্চ বিকেল ৫ টায় অজ্ঞাত কয়েকজন ব্যক্তি হাসপাতালের ৪র্থ তলার নং ওয়ার্ডের ৩৯ নং বেডে  ভর্তি করেন ১৫ বছর বয়সের এই কিশোরকে। হাসপাতালের ভর্তি রেজিষ্টারে যার নাম্বার ৭০৫২। ৩০ মার্চ রাত ১টায় কিশোরটি মারা যায়।
 
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ ও শ্বাসকষ্টজনিত কারণে তাঁর মৃত্যু হয় বলে হাসপাতালের রেজিস্টার খাতায় উল্লেখ রয়েছে।

হাসপাতালে বেওয়ারিশ লাশের দ্বায়িত্বে থাকা পুলিশ কনষ্টেবল দেলওয়ার সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, আমরা বিভিন্ন মাধমে এই নাম পরিচয়হীন কিশোরের স্বজনের পরিচয় জানার চেষ্টা করছি। আরো ২/৩ অপেক্ষার পর লাশটি সরকারিভাবে মানিকপীরের টিলায় দাফন করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.