Sylhet Today 24 PRINT

ছাত্রদল নেতা ফয়েজ কারাগারে

নিজস্ব প্রতিবেদক |  ০৩ এপ্রিল, ২০১৬

ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আহমদ চৌধুরী ফয়েজের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

ছাত্রদল নেতারা জানান, আহমেদ চৌধুরী ফয়েজ ২০১৪ সালের একটি বিস্ফোরক মামলা ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। ওই মামলা আজ তিনি মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। পরে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ প্রদান করেন।

এদিকে, কেন্দ্রীয় ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মহাবুবল হক চৌধুরী ও যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ আহমদ চৌধুরী ফয়েজের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.