Sylhet Today 24 PRINT

এইচএসসি পরীক্ষার প্রথমদিনে সিলেটে অনুপস্থিত ৭৩৭ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক |  ০৩ এপ্রিল, ২০১৬

এইচএসসি পরীক্ষার প্রথমদিনে সিলেট শিক্ষা বোর্ডে ৭৩৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। রোববার সকালে এ পরীক্ষা শুরু হয়। প্রথমদিনের পরীক্ষা সিলেটে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশেই শেষ হয়েছে। রবিবার বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সিলেট শিক্ষাবোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মইনুল ইসলাম জানান, অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে সিলেট জেলায় ২৫৪ জন, সুনামগঞ্জ জেলায় ৯৭ জন, মৌলভীবাজার জেলায় ১১৩ জন ও হবিগঞ্জ জেলায় ছিল ২৫৩ জন।

উল্লেখ্য, এবার সিলেট শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ৫৫ হাজার ৮৬৪ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.