Sylhet Today 24 PRINT

দুই ঘণ্টা অন্ধকারে থাকার পর সিলেটে বিদ্যুৎ চালু

নিজস্ব প্রতিবেদক |  ০৩ এপ্রিল, ২০১৬

প্রায় দুই ঘণ্টা বিদ্যুৎ বিহীন থাকার পর রাত ১০টা ৩৪ মিনিটে সিলেটে বিদ্যুৎ চালু হয়েছে।

আজ রবিবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ করেই বিদ্যুৎবিহীন হয়ে পড়ে সিলেট নগরী । খোঁজ নিয়ে পুরো বিভাগেই বিদ্যু চলে যাওয়ার খবর পাওয়া যায়।

পিডিবির নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাতীয় সঞ্চারণ লাইনে সমস্যা থাকায় বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। 

প্রায় দুই ঘণ্টা পর বিদ্যুৎ স্বাভাবিক হলে জনমতে স্বস্তি ফিরে আসে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.