Sylhet Today 24 PRINT

বড়লেখায় হাইস্কুল পাঠাগার ভবনের উদ্বোধন

বড়লেখা প্রতিনিধি  |  ০৩ এপ্রিল, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখার দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে রোববার প্রধান অতিথি হিসেবে নবনির্মিত হাজী আব্দুল হাকিম স্মৃতি পাঠাগার ভবনের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি। এ স্কুলের প্রাক্তন ছাত্র, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আতিকুল ইসলাম ব্যক্তিগত অর্থায়নে তার বাবার নামে পাঠাগারটি নির্মাণ করেন।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি বলেন, যুগপোযোগী শিক্ষা প্রদানে সরকার তথ্য ও প্রযুক্তি শিক্ষার ওপর সর্বাধিক গুরুত্ব দিয়েছে। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনে প্রতিষ্ঠিত হতে হলে লক্ষ্য নির্ধারন করে পড়াশুনা চালিয়ে যাওয়ার উদাত্ত্ব আহবান জানান।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মুকিত লুলুর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক শাহ আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাঠাগারের অর্থায়নকারী আতিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার এসএম আবদুল্লাহ আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আনোয়ার উদ্দিন, দক্ষিণভাগ (দ:) ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, দক্ষিণভাগ (উ:) ইউপি চেয়ারম্যান এনাম আহমদ, ব্যবসায়ী নজরুল ইসলাম সারুক, প্রবাসী আ’লীগ নেতা কপিল উদ্দিন, ব্যবসায়ী মোহাম্মদ সামস উদ্দিন, সুব্রত কুমার দাস, আমির উদ্দিন, আব্দুল হক, আব্দুল বাছিত। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহীদুল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.