Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

সিলেটটুডে ডেস্ক |  ০৪ এপ্রিল, ২০১৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষে এক যুবক নিহত এবং ৩ জন আহত হয়েছেন। 

নিহতের নাম মাহবুবুর রহমান বাকী (২২), তিনি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মোকান্দি গ্রামের নুর মিয়ার ছেলে।  

রোববার (০৩ এপ্রিল) রাত ৯টার দিকে সাতগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, জুয়েল মিয়া (২৭), আব্দুস শহীদ (৪০), সুমিত তাঁতী (৩৫)। তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় একটি পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে মাহবুবুর রহমান বাকী ঘটনাস্থলেই মারা যান। এ সময় আরো তিনজন আহত হন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.