Sylhet Today 24 PRINT

নগরীতে মাদক সহ আটক ১

ডেস্ক রিপোর্ট |  ০৪ এপ্রিল, ২০১৬

নগরীর জালালাবাদ থানার ইসলামপুর গ্রাম থেকে মাদক সহ একজনকে আটক করেছে র‍্যাব।

রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গ্রামের বাগজুরিগামী থেকে ৪৫০ বোতল ভারতীয় অফিসার্স মদসহ রবীন্দ্র বিশ্বাস (৫০) কে আটক করা হয়। 

আটক হওয়া রবীন্দ্র বিশ্বাস কোম্পানীগঞ্জ থানার শিবপুর গ্রামের শ্যামচরন বিশ্বাসের ছেলে।

জব্দকৃত মদসহ রবীন্দ্র বিশ্বাসকে জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.