Sylhet Today 24 PRINT

সাড়ে ১৫ ঘণ্টা পর সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ চালু

বিকল্পপন্থায় মেরামত

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৪ এপ্রিল, ২০১৬

শ্রীমঙ্গল কমলগঞ্জ রেল লাইনের মধ্যবর্তী স্থানে অবস্থিত জানকিছড়া এলাকায় অবস্থিত রেলয়ের ভেঙ্গে পড়া ১৫৭ নম্বর ব্রিজটি  বিকল্পপন্থায় মেরামত করে দীর্ঘ সাড়ে ১৫ ঘণ্টার পর ৮.২০ মিনিটে চালু হলো সিলেটের সাথে সারাদেশে রেল যোগাযোগ। অস্থায়ীভাবে রেললাইন মেরামত করে পনুরায় চালু করা হয়েছে।

রেলওয়ের কুলাউড়া শ্রীমঙ্গল সেকশনের সহকারী প্রকৌশলী পিযুষ কান্তি জানিয়েছেন, বিকল্পভাবে গার্ডার বসিয়ে অস্থায়ীভাবে রেললাইন চালু করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ভোর সাড়ে ৫টায় উদয়ন ট্রেন সিলেট যাবার পথে ওই ব্রিজ অতিক্রম করার পর সেটি পাহাড় ঢলে ভেঙ্গে পড়ে। সর্বশেষ গত ১৬ জানুয়ারি ও ২৫ ফেব্রুয়ারি পরপর দুই বার ব্রিজটি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছিল।  


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.