Sylhet Today 24 PRINT

৬ মার্চ সিলেটে এমটিবি সাইকেল রেস

সিলেট সাইক্লিং কমিউনিটির আয়োজনে ৬ মার্চ রয়েল সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'এমটিবি রেস ২০১৫' ।

নিজস্ব প্রতিবেদক |  ০২ মার্চ, ২০১৫

সিলেট সাইক্লিং কমিউনিটির আয়োজনে ৬ মার্চ রয়েল সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'এমটিবি রেস ২০১৫' ।

এই প্রতিযোগিতার প্রথম পুরষ্কার ১৫ হাজার টাকা , দ্বিতীয় পুরষ্কার ১০ হাজার টাকা । তৃতীয় পুরষ্কার ৫ হাজার টাকা । মোট ৬০ জন প্রতিযোগী এই রেসে অংশ নিবেন । অংশ গ্রহনকারী প্রত্যেক প্রতিযোগিকে সনদ প্রদান করা হবে । সাইক্লিং এর অভিজ্ঞতা, ফোন নাম্বার , কোন সাইকেল কমিউনিটির সাথে যুক্ত এবং ফেসবুক আইডি সহ sccmtbrace@gmail.com মেইলে রেজিস্ট্র্বেশন করতে বলা হয়েছে । রেজিস্ট্রেশন ফি বাবদ ৫১০ টাকা পরিশোধ করার পর রেজিস্ট্রেশন গৃহিত হবে এবং প্রতিযোগীর সাথে যোগাযোগ করে বিস্তারিত জানিয়ে দেয়া হবে ।

এই প্রতিযোগিতার মূল স্পন্সর হিসেবে রয়েছে - সাইকেল রিপাবলিক এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে সিলেটটুডে২৪ডটকম ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.