Sylhet Today 24 PRINT

হাকালুকিতে বজ্রপাতে ১ জেলে নিহত, আহত ১

কুলাউড়া প্রতিনিধি |  ০৫ এপ্রিল, ২০১৬

হাকালুকি হাওরে বজ্রপাতে রশীদ আলী (৪০) নামে একজন জেলে নিহত এবং তাঁর চাচাতো ভাই আরফাত মিয়া (৩০) গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে এ ঘটনাটি ঘটে।

নিহত রশীদ আলী কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের মীরশংকর গ্রামের মৃত উস্তার আলীর পুত্র ও আরফাত ভ’কশীমইল ইউনিয়নের নাছিরপুর গ্রামের মৃত কালাই মিয়ার পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, রশীদ আলী ও আরফাত মিয়া হাকালুকি হাওর থেকে মাছ নিয়ে ফেরার পথে সকাল ৮টার দিকে উপজেলার ভ’কশীমইল ইউনিয়নের হাওর তীরবর্তী রাখাল শাহ্’র ঢিবি নামক স্থানে পৌঁছালে বৃষ্টি চলাকালীন সময় তাদের ওপর বজ্রপাতটি আচড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই রশীদ আলী’র মৃত্যু হয়। তাঁর সাথে থাকা আরফাত মিয়াও গুরুতর আহত হন।

জয়চন্ডী ইউপি’র ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ছখাওয়াত আলী বলেন, বৃষ্টি থামার পর স্থানীয় লোকজন রশীদকে মৃত ও আরফাতকে আহত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে তাদেরকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা রশীদকে মৃত ঘোষণা করেন। আরাফাতের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কুলাউড়া থানার ডিউটি অফিসার এস আই ওসমান বিষয়টির সত্যতা নিশ্চত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.