Sylhet Today 24 PRINT

গ্রাহকদের দেড় কোটি টাকা আত্মসাত, ব্যাংক কর্মকর্তা আটক

নিজস্ব প্রতিবেদক |  ০৫ এপ্রিল, ২০১৬

সিলেটে ভূয়া ভাউচারে গ্রাহকের টাকা আত্মসাতের ঘটনায় এক ব্যাংক কমকর্তাকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর পাঠানটুলা এলাকা থেকে ওই কর্মকর্তাকে আটক করা হয়।

প্রথমে দুদক কর্মকর্তারা সুবিদবাজার তার বাসায় অভিযান চালান। কিন্তু সেখানে না পেয়ে তাকে পাঠানটুলা এলাকা থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে বিশ্বনাথ থানায় গ্রাহকদের প্রায় দেড়কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা রয়েছে।

দুদক জানায়, বিশ্বনাথের স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড’র ম্যানেজার ছিলেন বড়লেখার শালদিগা গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে হোসেন আহমদ। তিনি ব্যাংকের ফাস্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্টও ছিলেন। ওই দায়িত্ব পালনকালে হোসেন আহমদ ২০১৪ সালের জানুয়ারি থেকে গত বছরের ৫ মে পর্যন্ত ১৬ লাখ ৫০ হাজার টাকা গ্রাহকদের কাছ থেকে ভাউচারে জমা নেন। পরে টাকাগুলো ব্যাংকে পোস্টিং না করে নিজেই আত্মসাত করেন। এ ঘটনায় ব্যাংক কর্র্তৃপক্ষ বাদি হয়ে বিশ্বনাথ থানায় মামলা করে। মামলার পর পরই তিনি পালিয়ে যান। ঘটনা তদন্তে নামে দুদক।

তারা দীর্ঘ তদন্ত করে দেখতে পায় ওই সময়ে ১ কোটি ১৫ লাখ টাকার উপরে গ্রাহকরা টাকা জমা দিয়েছেন। কিন্তু হোসেন আহমদ টাকা ব্যাংকে জমা না দিয়ে নিজেই আত্মসাত করেন।

এ ব্যাপারে দুদকের উপ-পরিচালক ড. আবুল হোসেন জানান, তদন্তে তার বিরুদ্ধে টাকা আত্মসাতের বেশ কিছু আলামত পাওয়া গেছে। আর এ কারনেই তাকে গ্রফেতার করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশি¬ষ্ট থানায় হস্তান্তর করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.