Sylhet Today 24 PRINT

অসহায় কারাবন্দিদের জন্য কাজ করুন : সেমিনারে জেলা ও দায়রা জজ

নিজস্ব প্রতিবেদক |  ০৫ এপ্রিল, ২০১৬

অসহায় কারাবন্দিদের আইনী সহায়তা ও দুস্থ নাগরিকদের পাশে দাড়ানোর আহবান জানিয়েছেন সিলেটের জেলা ও দায়রা জজ মনির আহমেদ পাটোয়ারী।

তিনি বলেছেন, কারাগারে অনেক অসহায় বন্দি আছেন যাদের স্বজনদের খোজ মিলে না, তাদের খোঁজে খোঁজে বের করে কাজ করুন।

তিনি মঙ্গলবার সন্ধ্যায় সিলেট নগরীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

‘অসহায় কারাবন্দিদের আইনী সহায়তা ও দুস্থ নাগরিকদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব’ শীর্ষক সেমিনারের আয়োজন করে মানবকল্যান ও সেবামূলক প্রতিষ্ঠান লিগ্যাল এসিসটেন্স টু হেল্পলেস প্রিজনার্স এন্ড পার্সনস (এলএএইচপি)।

জেলা ও দায়রা জজ আরও বলেন, সিলেট থেকে এলএএইচপি তার কার্যক্রম শুরু করেছে এটা আমাদেও জন্য আনন্দের। অনেক এনজিও আছে তারা বিষয়টি কাজ করছে। আইনের সঙ্গে জড়িতরা ছাড়া কেউ এ ধরণের কার্যকমে সফল হতে পারবেনা।
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও

এলএএইচপি’র ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার এনামুল কবির ইমনের সভাপতিত্বে এবং সমন্বয়ক শাহনেওয়াজ আহমদ ও অঞ্জন করের পরিচালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন, মহানগার দায়রা জজ মো. আকবর হোসেন মৃধা, জেলা ও দায়রা জজ আদালতরে বিচারক ফাহমিদা খাতুন, জাতীয় আইনগত সহায়তা কেন্দ্রের উপ পরিচালক রাকিবুল ইসলাম, সিলেটের সিনিয়র জেল সুপার ছগির মিয়া, জেলা বারের সভাপতি একেএম সামিউল আলম, সিলেট কোর্টের জিপি খাদেমুল মিল্লাত মো. জালাল।
আলোচনায় অংশ নেন সংস্থার চেয়ারম্যান তৌফিকা করিম, অ্যাডভোকেট আব্দুর রকিব, অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, অ্যাডভোকেট এমাদ উল্লাহ শাহীন, অ্যাডভোকেট আশরাফুল ইসলাম পারভেজ, অ্যাডভোকেট শুয়েব আহমদ, ফজলুল হক সেলিম, কলামিস্ট আফতার চৌধুরী প্রমুখ।

আলোচকরা অসহায় কারাবন্দি ও দুস্থদের নিয়ে এলএএইচপি দেশে যে কার্যক্রম পরিচালনা করছে তা সময় উপযোগী উল্লেখ করে বলেন, সাধারণ মানুষ যাতে আইনের শাসন থেকে বঞ্ছিত না হয় সে দিকে লক্ষ্য রেখে সকল পেশার লোকজনকে কাজ করতে হবে। আর তখনই সুফল আসবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.