Sylhet Today 24 PRINT

সিলেটে উৎসবে-আনন্দে যমুনা টিভি’র ২য় বর্ষপুর্তি

সিলেটটুডে ডেস্ক |  ০৬ এপ্রিল, ২০১৬

সিলেটে নানা আয়োজনে যমুনা টিভি’র দ্বিতীয় বর্ষপুর্তি পালিত হয়েছে। মংগলবার বিকেলে যমুনা টিভি’র সিলেট নিউজ সেন্টারে কেক কেটে বর্ষপুর্তি অনুষ্ঠান উদ্বোধন করেন সিলেটের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।

এসময় যমুনা নিউজের জন্মদিনে অনুভূতি ব্যাক্ত করেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহিউদ্দিন আহমেদ সেলিম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি আল আজাদ, সুশাসনের জন্য নাগরিক(সুজন)এর সভাপতি ফারুখ মাহমুদ চৌধুরী, যমুনা নিউজের সিলেট অঞ্চলের ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপন, সাংস্কৃতিক সংগঠক মোকাদ্দেস বাবুল, সম্মিলিত নাট্য পরিষদের সাধারন সম্পাদক রজত কান্তি গুপ্ত, এসএমপি'র মিডিয়া কর্মকর্তা মো. রহমতুল্লাহ, সিলেট জেলার সহকারী পুলিশ সুপার নয়মূল হাসান, সিলেট প্রেসক্লাবের সহসভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, ক্রীড়া ও সম্পাদক আব্দুল আহাদ, জেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক দেবাশীষ দেবু, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন, সিলেট এর সাবেক সভাপতি মইনুল হক বুলবুল, সাধারন সম্পাদক সজল ছত্রী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিল আহমেদ সোহাগ, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসাসিয়েশনের সভাপতি আনিস রহমান, সাধারন সম্পাদক দিগেন সিংহ, কোষাধ্যক্ষ ইকবাল মুন্সিসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

এসময় তাঁরা যমুনা নিউজের অগ্রযাত্রায় শুভকামনা জানান। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য যমুনা নিউজ টিমকে অভিনন্দন জ্ঞাপন করেন অতিথিরা। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন শিব্বির আহমেদ ও তাঁর দল।

বর্নিল অনুষ্ঠানমালার সমাপ্তি হয় সিলেটের ঐতিহ্যবাহি ধামাইল গান পরিবেশনের মধ্য দিয়ে।

২০১৪ সালের ৫ এপ্রিল আনুষ্ঠানিক যাত্রা শুরু করে সংবাদভিত্তিক টিভি চ্যালেন যমুনা টেলিভিশন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.