Sylhet Today 24 PRINT

মোগলাবাজারে সড়ক দুর্ঘটনা

নিজস্ব প্রতিবেদক |  ০৬ এপ্রিল, ২০১৬

মোগলাবাজারে বাস খাদে পড়ে আহত হয়েছেন অন্তত ১০ জন।

বুধবার ( ৬ এপ্রিল) সকাল ১০ টায় মোগলাবাজার পুরাতন থানার পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে টাউন বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে এ ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় রেবতীরমণ সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ ফারুক, সহকারী শিক্ষিকা শিউলি দত্ত, রেবতীরমণ দ্বী-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুক্তি সেন সামন্ত, নৈশ প্রহরী মুক্তার আহমদ সহ অনেকে আহত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.