Sylhet Today 24 PRINT

রাস্তা সংস্কারের দাবিতে সিলেট-কোম্পানিগঞ্জ সড়কে ধর্মঘট চলছে

নিজস্ব প্রতিবেদক |  ০৬ এপ্রিল, ২০১৬

দীর্ঘ দিন থেকে আশ্বাসের পর আশ্বাস দিলেও সংস্কারহীন সিলেট-কোম্পানিগঞ্জ সড়কে এবার সংস্কারের দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছে পরিবহন শ্রমিক ইউনিয়ন ও পাথর ব্যবসায়ীরা।

বুধবার (৪ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এই ধর্মঘটে প্রতিনিয়ত ভোগান্তিতে থাকা এই অঞ্চলের মানুষজন আরও ভোগান্তিতে পড়েছেন।

সালুটিকর পাথর ব্যবসায়ী মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইকলাল আহমদ জানান, সকাল থেকে সিলেট-কোম্পানীগঞ্জ এবং সিলেট-গোয়াইনঘাট সড়কে ধর্মঘট শুরু হয়েছে।

আন্দোলনের সাথে সংশ্লিষ্টরা বিমানবন্দর বাইপাস, ধোপাগুল, রঙ্গিটিলা ও সালুটিকর এলাকায় অবস্থান নিয়েছেন।

দুপুর দেড়টায় ওই এলাকায় গিয়ে দেখা যায়, রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিক জনতা। তারা বলছেন- যোগাযোগমন্ত্রীর প্রতিশ্রুতির পরও কেন কাজ শুরু হচ্ছে না?

অর্থমন্ত্রীর নির্বাচনী এলাকার এমন বেহাল দশায় ক্ষুব্ধ সাধারণ মানুষ ধর্মঘট আহ্বানকারীদের সাথে সুর মিলিয়ে সংস্কারের দাবি জানাচ্ছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.