Sylhet Today 24 PRINT

নগরীর খরাদিপাড়ায় ডাকাতি

নিজস্ব প্রতিবেদক |  ০৬ এপ্রিল, ২০১৬

নগরীর শিবগঞ্জের খরাদিপাড়ায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল স্বর্ণালঙ্কার, নগদ টাকা সহ মূল্যবান আসবাবপত্র লুট করেছে। 

বুধবার (৬ এপ্রিল) ভোররাতে খরাদিপাড়ার আজিজুর রহমান মাস্টারের বাসায় (আনন্দ ৪৫) এ ঘটনা ঘটে।

আজিজুর রহমান জানান, বুধবার ভোররাতে বাসার পিছনের গ্রিল কেটে দেশীয় অস্ত্র দিয়ে তাদের জিম্মি করে ২১ ভরি স্বর্ন, নগদ ২০ হাজার টাকা এবং তিনটি মোবাইল নিয়ে পালিয়ে যায়।

শাহপরান থানার ওসি মোহাম্মদ শাহজালাল মুন্সী এ ব্যাপারে জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদের আটকের জন্য আমদের অভিযান অব্যাহত আছে। তবে ভোক্তভোগিরা এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ করেননি।    

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.