Sylhet Today 24 PRINT

শাহপরানে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ ৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক |  ০৬ এপ্রিল, ২০১৬

সিলেটের শাহপরান এলাকায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ তিন জন নিহত হয়েছেন। বুধবার রাত ৮ টার দিকে শাহপরান এলাকার বাইপাস সড়কের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাতে বিকেএসপির সামনে একটি পাথরবাহি একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে পিষ্ট করলে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। দুর্ঘটনায় নিহতরা হলেন- জকিগঞ্জের বারহাল ইউনিয়নের সালমা বেগম (৭০), তার ছেলে হারুনুর রশীদ (৪৫) এবং তাদের এক আত্মীয় সায়রা খাতুন (২৮)। সিলেট নগরীর মেজরটিলা সৈয়দপুরে বসবাস করতেন তারা।

এতে আহত হন আরো দুই যাত্রী। আহতদের ওসমানী হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল মুন্সি জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.