Sylhet Today 24 PRINT

অভিজিৎ হত্যার প্রতিবাদে নগরনাট'র পদযাত্রা আজ

সিলেটটুডে ডেস্ক |  ০২ মার্চ, ২০১৫

বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যার প্রতিবাদে আজ সোমবার বিকেল সাড়ে ৩ টায় নগরীতে প্রতিবাদী পদযাত্রা করব নগরনাট, সিলেট। নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে 'আমিই অভিজিৎ' নামের এই প্রতিবাদী কর্মসূচী শুরু হবে।
এতে মানবিকবোধ সম্পন্ন সকল নাগরিককে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন নগরনাট, সিলেটের আহ্বায়ক অরুপ দাশ।
এদিকে, বেলা ৩ টায় অভিজিৎ রায় হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে নগরীতে মিছিল করবে ছাত্র ইউনিয়ন সিলেট। এই মিছিলটিও কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হবে বলে জানিয়েছেন ছাত্র ইউনিয়ন, সিলেটের সভাপতি সহিদুজ্জামান পাপলু।

 

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.