Sylhet Today 24 PRINT

কিবরিয়া হত্যা: সাক্ষী অনুপস্থিত তাই সাক্ষ্যগ্রহণ হয়নি

সিলেটটুডে ডেস্ক |  ০৭ এপ্রিল, ২০১৬

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় বৃহস্পতিবার (এপ্রিল) সাক্ষ্যগ্রহণের নির্ধারিত তারিখ থাকলেও তা হয়নি।

জামিনে থাকা সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বহিষ্কৃত মেয়র  আরিফুল হক চৌধুরী হাজির থাকলেও সাক্ষী না আসায় এবং মামলায় অভিযুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর উপস্থিত না থাকায় সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান সাক্ষ্য গ্রহণ করেন নি।


সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি এডভোকেট কিশোর কুমার কর জানান, আদালতে আজ মামলার অভিযুক্ত জামিনে থাকা আরিফুল হক চৌধুরীসহ কারান্তরীণ ১৩ আসামিদের মধ্যে ১২ জন উপস্থিত ছিলেন। তবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আদালতে উপস্থিত ছিলেন না। এজন্য আদালত সাক্ষ্যগ্রহণ না করে পরবর্তী তারিখ ২৮ এপ্রিল নির্ধারণ করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.