Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে জমি নিয়ে বিরোধে নারী খুন

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৭ এপ্রিল, ২০১৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবী এলাকায় শাবানা বেগম (৩৩) নামে এক নারী ধরালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন। জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে এই সংঘাতে আরো তিনজন আহত হয়েছেন। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মাহবুবুর রহমান খবরটি  নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভুনবী ইউনিয়নের মতিগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাবানা বেগম ভুনবী ইউনিয়নের মতিগঞ্জ গ্রামের জয়নাল মিয়ার স্ত্রী। আহতরা হলেন, নিহত শাবানার মা মায়া বেগম (৫০), ভাইয়ের বৌ সেলিনা বেগম (৩৩) ও জয়নাল মিয়া। তাদের মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শাবানা বেগমের সৎ ভাই বিলাল, মোজাম্মেল, দুলালের সঙ্গে বেশ কিছুদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। দুপুরে হঠাৎ দলবল নিয়ে তাদের উপর হামলা চালায়। এ সময় শাবানা বেগম এগিয়ে এলে দেশীয় অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে প্রতিপক্ষ। পরে আহতাবস্থায় থাকে উদ্ধার করে শ্রীমঙ্গল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.