Sylhet Today 24 PRINT

বড়লেখায় দক্ষিণভাগ ইউনিয়ন আ’লীগের সভাপতি তাজ উদ্দিন বহিস্কার

বড়লেখা প্রতিনিধি  |  ০৭ এপ্রিল, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ (দ:) ইউপি আ’লীগের সভাপতি তাজ উদ্দিন লতা মিয়াকে দলীয় সকল কর্মকান্ড ও সভাপতি পদ থেকে বহিস্কার করেছে উপজেলা আ’লীগ। বুধবার (৬ এপ্রিল) দলের গঠনতন্ত্র মোতাবেক এ সিদ্ধান্ত নেয়া হয়।  

আ’লীগ দলীয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে গত ৩১ মার্চের ইউপি নির্বাচনে নৌকার চেয়ারম্যান প্রার্থীর বিপক্ষে জনৈক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ও গোপনে মাঠে প্রচারণা চালান দক্ষিণভাগ (দ:) ইউপি আ’লীগের সভাপতি তাজ উদ্দিন লতা। বিষয়টি উপজেলা ও জেলা আ’লীগের নজরে পড়ায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেয়া হয়।

উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন জানান, তাজ উদ্দিন লতা অতীতেও দলীয় শৃংখলা ভঙ্গ করে আ’লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর বিপক্ষে কাজ করেছেন। এবারও তিনি নৌকার বিপক্ষে মাঠে কাজ করেন। বুধবার গঠনতন্ত্র মোতাবেক তাকে ইউনিয়ন আ’লীগের সভাপতির পদ থেকে বহিস্কার করা হয়।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.