Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে যুবকের আত্মহত্যা

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৭ এপ্রিল, ২০১৬

জগন্নাথপুরে আবজল মিয়া (২৩) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। তিনি জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের দোস্তপুর গ্রামের আব্দুল মুকিতের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার গভীর রাতে আবজল মিয়া নিজ বাড়ির গাছের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে বৃহস্পতিবার জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই আনোয়ার হোসেন জানান, সে একজন মানসিক রোগী ছিল। যে কারণে লাশটি দাফনের জন্য তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.