Sylhet Today 24 PRINT

নগরীর মদিনা মার্কেটে ধর্ষণের শিকার ৮ বছরের শিশু

নিজস্ব প্রতিবেদক  |  ০৮ এপ্রিল, ২০১৬

সিলেট নগরীর মদিনা মার্কেটে এক ধর্ষণের শিকার হয়েছে ৮ বছরের এক শিশু। বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটিকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে বলে ওসমানী হাসপাতালের রেজিস্টার দপ্তর থেকে জানা গেছে।

শিশুর পরিবারের সদস্যরা জানান,  শিশুটি পরিবারের সাথে নগরীর মদিনা মার্কেট এলাকার কামারপট্টিতে বসবাস করতো। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের নার্সারির ছাত্রী। গত বুধবার রাতে মদিনা মার্কেট এলাকার ইলিয়াস আলী নামের এক ব্যবসায়ী শিশুটিকে ধর্ষণ করে।

তবে এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি বলে জানান কোতোয়ালী থানার ওসি সুহেল আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.