Sylhet Today 24 PRINT

সামাদ হত্যা : মামলা করেনি পরিবার, পুলিশ বাদী হয়ে মামলা

সিলেটটুডে ডেস্ক |  ০৮ এপ্রিল, ২০১৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিমুদ্দিন সামাদ হত্যায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এসআই নুরুল ইসলাম বাদী হয়ে ৫/৬ জন অজ্ঞাত পরিচয়  ব্যক্তিকে আসামি করে সূত্রাপুর থানায় এ মামলা করেন। মামলা নং ২।

ওসি (তদন্ত) সুমির চন্দ্র সূত্রধর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে নাজিমের চাচাতো ভাই থানায় মামলা করতে এসেও শেষ পর্যন্ত না করেই চলে যান। পরে পুলিশ পরিবারের সিদ্ধান্তের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় অবশেষে মামলা করে।

উল্লেখ্য, গত বুধবার (৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর সূত্রাপুর থানা মোড়ে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাত ও গুলিতে নিহত হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বি-সেকশনের ৬ষ্ঠ ব্যাচের ছাত্র নাজিমুদ্দিন। তিনি সিলেটের বিয়ানীবাজার থানার টুকাবড়উড এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.