হবিগঞ্জ প্রতিনিধি | ০৮ এপ্রিল, ২০১৬
বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার দাবীতে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
৮ এপ্রিল সকাল ১০টায় স্থানীয় আর.ডি হলে অর্গ্রানিজেশন ফর দ্যা রেকগনিশন অফ্ বাংলা এ্যাজ্ এ্যান্ অফিসিয়াল ল্যাংগুয়েজ অফ্ দ্যা ইউনাইটেড ন্যাশন্স হবিগঞ্জ শাখা চলমান কর্মসূচীর অংশ হিসেবে এই প্রতিযোগিতার আয়োজন করে।
সংগঠনের সভাপতি অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব তফাজ্জল হোসেন চৌধুরী।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের হবিগঞ্জ শাখার সহ-সভাপতি তাহমিনা বেগম গিনি, কেন্দ্রীয় নির্বাহী সদস্য প্রকৌশলী আব্দুল মনিম চৌধুরী বুলবুল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আরা, চিত্রশিল্পী আলাউদ্দিন আহমেদ, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মুমিন, দেশ নাট্যগোষ্ঠীর সভাপতি হুমায়ুন কবির সৈকত, পৌর কাউন্সিলর নুর হোসেন, হবিগঞ্জ সাংস্কৃতিক পরিষদ এর সাধারণ সম্পাদক সিদ্ধার্থ বিশ্বাস, সংগঠনের হবিগঞ্জ শাখার নির্বাহী সদস্য ডাঃ এস এস আল আমিন সুমন, কাজল বণিক, প্রভাষক তানসেন আমিন, সাংস্কৃতিককর্মী পার্থসারথি রায়, ওছমান গণি প্রমুখ।
উক্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী আগামী ১৩ এপ্রিল বিকাল ৫টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হবে।