বিশ্বনাথ প্রতিনিধি | ০৯ এপ্রিল, ২০১৬
নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে (ইউনিয়ন নির্বাচন) দলীয় প্রতীকে এবারই প্রথম। উদ্দেশ্য প্রণোদিতভাবে বর্তমান সরকার দলীয় প্রতীকে নির্বাচন চালু করেছে। আ’লীগের জনপ্রিয়তা দেখাতে সরকার মিথ্যার আশ্রয় নিয়েছে। ইতিমধ্যে যেসকল ইউনিয়নে নির্বাচন হয়েছে সেগুলোতে পুলিশ দিয়ে কেন্দ্র দখল আর জাল ভোট দেওয়া হয়েছে, নৌকার প্রার্থীদের বিজয়ী করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় বিশ্বনাথের দেওকলস ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলাল আহমদের সমর্থনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তবে তিনি আরও বলেন, আপনাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলী গুম হওয়ার আগে (বিগত ইউনিয়ন নির্বাচনে) বিশ্বনাথের সবকটি ইউনিয়নে বিএনপির প্রার্থীরাই জয়ী হয়েছিলেন। পুলিশ দিয়ে যতই কেন্দ্র দখল করা হোক না কেন ভয় করবেন না, আপনাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলী অবশ্যই আমাদের মাঝে ফিরবেন। এবারও বিশ্বনাথের সবকটি ইউনিয়নে বিএনপির প্রার্থীরাই জয়ী হবেন। মনে রাখবেন ধানের শীষ হেরে যাওয়া মানে ইলিয়াস আলীকে হারিয়ে দেওয়া।
বিএনপি নেতা ফারুক আহমদের সভাপতিত্বে সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সদস্য ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। দেওকলস ইউপি বিএনপির সাধারণ সম্পাদক মাছুম আহমদ মারুফের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, উপজেলা মুক্তিযোদ্ধাদলের আহবায়ক সৈয়দ আবদুর রাজ্জাক ও বিএনপি সমর্থীত দেওকলস ইউনিয়নের চেয়ারম্যান পদ-প্রার্থী আলাল আহমদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা আবদুর রহিম, ফজলু মিয়া, আজম আলী, আবদুর রুপ, আবদুল মালিক, ছোট মিয়া মেম্বার, আবদুল গফুর, জিল্লুর রহমান, সাব্বির আহমদ, জুনেদ আহমদ, গোলাম আলী, ছাত্রদল নেতা আবদুল কাইয়ুম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ছাত্রদল নেতা শাহজাহান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মঈনুল হক, উপজেলা মুক্তিযোদ্ধাদলের সদস্য সচিব কলমদর আলী, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মুমিন মামুন, সাবেক ছাত্রদল সভাপতি যুক্তরাজ্য প্রবাসী সুমন পারভেজ চৌধুরী।