Sylhet Today 24 PRINT

ইউপি নির্বাচন: মাধবপুরে মনোনয়ন বাণিজ্যের অভিযোগে মহাসড়ক অবরোধ

মাধবপুর প্রতিনিধি |  ১০ এপ্রিল, ২০১৬

হবিগঞ্জের মাধবপুরে ১১ টি ইউনিয়নে তৃণমূলের মতামত উপেক্ষা করে মনোনয়ন বাণিজ্যের অভিযোগে জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট আবু জাহির এমপির বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছে আওয়ামীলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

রোববার (১০ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। বেলা ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষুদ্ধ নেতাকমী মনোনয়ন বোর্ডের বিরুদ্ধে নানা অভিযোগ এনে শ্লোগান দিতে থাকে। মহাসড়কের দু পাশে শত শত যানবাহন আটকা পরে। পরে পুলিশ এসে নেতাকর্মীদের সঙ্গে কথা বলে আলোচনার মাধ্যমে রাস্তায় যান বাহন চলাচল স্বাভাবিক করে।

উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি চেয়ারম্যান প্রার্থী আব্দুর নুরের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলাউদ্দিন তালুকদার বেনু মিয়া, পৌর আওয়ামীলীগ সভাপতি বেনু রঞ্জন রায়,মহিউজ্জামান হারুন, যুগ্ম সম্পাদক এখলাছুর রহমান, তাজুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মাধব রায়, আওয়ামীলীগ নেতা বাবুল হোসেন খান, নাছির খান, আব্দুস শহীদ, আব্দুল কুদ্দুছ চকদার মাখন,মিজানুর রহমান,আরিফুর রহমান,সৈয়দ রাসেল, যুবলীগ সভাপতি ফারুক পাঠান।

প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করে বলেন, গত ৭ এপ্রিল জেলা আওয়ামীলীগের কার্যালয়ে মাধবপুর উপজেলার ৫৫ জন চেয়ারম্যান প্রার্থী সাক্ষাতকার নেওয়া হয়। কিন্তু জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট আবু জাহির এমপি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি , সাধারন সম্পাদকের মতামত উপেক্ষা করে টাকার বিনিময়ে তার পছন্দের চেয়ারম্যান প্রার্থীদের তালিকা প্রস্তুত করে কেন্দ্রে প্রেরন করে।

এ তালিকায় বিএনপি, জামাত ও রাজাকার সন্তানদের নাম রয়েছে। আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার প্রতি তৃনমুল নেতাকমীদের দাবী দলের ত্যাগি ও রাজপথের নেতাদের যেন মূল্যায়ন করে দলের মনোনয়ন দেওয়া হয়। এ সময় অনেক নেতা ঘোষণা দেন তালিকা সংশোধন করা না হলে তারা আত্মাহুতি দিবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.