Sylhet Today 24 PRINT

বিদ্যুতের দাবিতে সিলেট-তামাবিল সড়ক অবরোধ, অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক |  ১০ এপ্রিল, ২০১৬

বিদ্যুতের দাবিতে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করেছে খাদিমপাড়া এলাকার বাসিন্দারা। রোববার সন্ধ্যা থেকে ব্যস্ততম এই সড়কটির অন্তত তিনটি স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। এসময় সড়কে গাছ ফেলে অগ্নিসংযোগও করে এলাকাবাসী।

এতে এই সড়কে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজট লেগে যায়। শাহপরান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরানোর চেষ্টা করছে।

জানা যায়, খাদিম এলাকায় গত তিন দিন ধরে বিদ্যুৎ নেই। এতে বিক্ষুব্ধ হয়ে এলাকাবাসী রোববার সন্ধ্যায় সিলেট-তামাবিল সড়কে অবস্থান নেয়।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সিলেট-তামাবিল সড়কের পরগণা বাজার, দাসপাড়া, আশা ব্যাংক এলাকার অবস্থান নিয়ে বিক্ষোভ করছে এলাকাবাসী। এসময় তারা সড়কে গাছ ফেলে আগুন ধরিয়ে দেয়। বিক্ষুব্ধ এলাকাবাসী কয়েকটি গাড়িও ভাংচুর করে। অবরোধের কারণে এই সড়কে দীর্ঘ যানজট লেগে গেছে।

রাত সোয়া নয়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ চলছিলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.