Sylhet Today 24 PRINT

জাতীয় শ্রমিকলীগ সিলেট মহানগরের ১২নং ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ১০ এপ্রিল, ২০১৬

জাতীয় শ্রমিকলীগ সিলেট মহানগর শাখার উদ্যোগে ১২নং ওয়ার্ড শাখার সম্মেলন রোববার (১০ এপ্রিল) রাতে অনুষ্ঠিত হয়।

মহানগর শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক এম. শাহরিয়ার কবির সেলিমের সভাপতিত্বে ও সদস্য সচিব জাকারিয়া আহমদ টিপুর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও সিলেট মহানগর শ্রমিকলীগের আহ্বায়ক প্রকৌশলী এজাজুল হক এজাজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, প্রচার সম্পাদক এড. মাহফুজুর রহমান মাহফুজ, সদস্য আজিজুর রহমান মঞ্জু, রুকন আহমদ, সৈয়দ হাসিন আহমদ মিটু, মহানগর শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, নাজমুল আলম রোমেন, মো. নুরুল আমীন, ফরহাদ হোসেন, সদর উপজেলা শ্রমিকলীগের সভাপতি মকবুল হোসেন খান, মহানগর শ্রমিকলীগ নেতা শাহ আলম, ধ্রুব জ্যোতি দে, জহিরুল ইসলাম, কয়েছ আহমদ, শাহ আলম ভূঁইয়া, আবুল ফয়েজ, ওয়ার্ড শ্রমিকলীগের মনোয়ার হোসেন, রিয়াজ উদ্দিন বাবু, মীর আব্দুল করীম পাখি, শাকিল তালুকদার, রিপন হাওলাদার, মো. মাহফুজ, গিয়াস উদ্দিন, শহিদুল ইসলাম চিনু, গোলাম মোস্তফা, রিন্টু তালুকদার, মামুদ করীম জুয়েল, আজাদুর রহমান আজাদ, আল- আমীন আহমদ, সানী আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়ন করতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তারই ধারাবাহিকতায় সিলেট মহানগরের ২৭টি ওয়ার্ড শ্রমিকলীগ  এর কমিটি গঠন কাজ সম্পন্ন করা হলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.