সিলেটটুডে ডেস্ক | ১১ এপ্রিল, ২০১৬
সিলেট নগরীর জালালাবাদ থানাধীন জাঙ্গাইলে এলাকায় ডাকাত সন্দেহে জয়নাল (৩৮) নামে একজন স্থানীয় জনতার গণপিটুনিতে নিহত হয়েছেন। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই খবর নিশ্চিত করেছেন।
নিহত জয়নাল থানার হাটখোলা ইউনিয়নের আলতা মিয়ার ছেলে। সোমবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন জানান, সোমবার ভোর রাতে জাঙ্গাইলে ডাকাতি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে জয়নাল। এসময় জনতার গণপিটুনিতে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ জয়নালকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।