Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে তরুণীর আত্মহত্যা

জগন্নাথপুর প্রতিনিধি |  ১১ এপ্রিল, ২০১৬

জগন্নাথপুরে নাজিয়া বেগম (১৭) নামের এক তরুণী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

নিহত নাজিয়া জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি (কাজিরগাঁও) গ্রামের মৃত আনফর আলীর মেয়ে।

জানা গেছে, গতকাল রোববার সকালে বাড়ির সকলের অগোচরে নাজিয়া বেগম নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ইমার্জেন্সি অফিসার এসআই অনির্বাণ বিশ্বাস জানান, মেয়েটি একজন মানসিক রোগী ছিল বলে তার মা জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.