Sylhet Today 24 PRINT

বড়লেখায় ফের শিলাবৃষ্টিতে মানুষের দুর্ভোগ, ফসলের ক্ষতি

বড়লেখা প্রতিনিধি : |  ১১ এপ্রিল, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখায় গত শুক্রবার (৮এপ্রিল) কয়েক দফার ঝড় ও শিলাবৃষ্টির পর আজ (১১ এপ্রিল) সোমবার রাত ৭টায় আবারো উপজেলায় প্রায় ২০ মিনিট ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

এর আগে গত শুক্রবারের কয়েক দফার শিলাবৃষ্টিতে উপজেলার প্রায় ৩ হাজার মানুষের ঘর ও ফসল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তবে সোমবার রাত ৮টায় এ সংবাদ লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির কোন তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। রাত ৭টার দিকে এই ঝড় ও শিলাবৃষ্টি আঘাত হানে। আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ল-ভ- হয়ে পড়ে জনজীবন। বন্ধ হয়ে যায় সারা উপজেলার বিদ্যুৎ সরবরাহ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.