সিলেটটুডে ডেস্ক | ১২ এপ্রিল, ২০১৬
সিলেট নগরীর আখালিয়ায় একটি বাসায় দুর্ধর্ষ ডাকাতির খবর পাওয়া গেছে
মঙ্গলবার (১২ এপ্রিল) ভোরে নগরীর আখালিয়া নিহারীপাড়া ডি ব্লকের ৪১ নং বাসায় ডাকাতরা ১১ ভরি স্বর্ণালঙ্কার, অর্ধলাখ টাকা, মোবাইল ফোন, মূল্যবান জিনিসসহ ৫ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে বলে পরিবারে পক্ষ থেকে দাবি করা হয়েছে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোশারফ হোসেন বলেন, "ডাকাতির অভিযোগ পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কাউকে আটক করা যায়নি"
গৃহকর্তা লিয়াকত আলী জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে ২০/২৫ জনের সশস্ত্র ডাকাত দলের ৫ জন সদস্য ঘরের বারান্দার পেছনের গ্রিল কেটে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।
তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে একটি কক্ষে বন্দি করে রাখে। এসময় ডাকাতরা স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়।