Sylhet Today 24 PRINT

মাধবপুরে মোটরসাইকেল সহ ২ মাদক ব্যবসায়ী আটক

সিলেটটুডে ডেস্ক |  ১২ এপ্রিল, ২০১৬

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব সদস্যরা।

সোমবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে ওই উপজেলার নোয়াপাড়া সরকারী খাদ্য গুদামের সামনে থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হচ্ছেন, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মাদারগড়া গ্রামের মো. হাবিব মিয়ার ছেলে মো. খোকন মিয়া (২০) ও বি-বাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বরচাল উত্তর গ্রামের আলী হোসেনের ছেলে মো. সোহেল মিয়া (১৯)। 


র‌্যাব সূত্রে জানা যায়, আটককৃরা দীর্ঘ দিন থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাই সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ৪০ বোতল ফেন্সিডিল, ২৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.