Sylhet Today 24 PRINT

জামালগঞ্জে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের দাবী এলাকাবাসীর

জামালগঞ্জ প্রতিনিধি |  ১২ এপ্রিল, ২০১৬

জামালগঞ্জে উপজেলার নবগঠিত জামালগঞ্জ উত্তর ইউনিয়নের ৫টি গ্রামের সর্বস্তরের জনগণের পক্ষে সোলেমান মিয়া ও শফিকুল ইসলামের স্বাক্ষরিত মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের নিকট আবেদন করেন।

আবেদনে জানা যায়, মমিনপুর, ঝুনুপুর, ইনছানপুর, মাসুমপুর ও হোসেনপুর সহ ৫টি গ্রামে প্রায় ১ হাজার পরিবারের বসবাস। গ্রামগুলোর প্রতিটি পরিবারেই দরিদ্র। অধিকাংশ পরিবার পেশায় মৎস্যজীবি। তাদের এখানে কোন প্রাথমিক বিদ্যালয় না থাকায় কোমলমতি ছেলে মেয়েদের শিক্ষার আলো থেকে বি ত হচ্ছে।

এ ব্যাপারে সুনামগঞ্জ ১ আসনের এমপি’র কাছে আবেদন করিলে আবেদনটি উপজেলার শিক্ষা কর্মকর্তা মো. নুরুল আলম ভুঁইয়াকে জরুরী ভিত্তিতে বিদ্যালয় স্থাপনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। এলাকাবাসী স্কুলের ভবণ ও খেলার মাঠ সহ জায়গা দিতে সম্মতি প্রকাশ করেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নুরুল আলম ভুঁইয়া জানান, আগামী শিক্ষা সমন্বয়সভায় বিষয়টি আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.