Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় ঝাটকা ইলিশ উদ্ধার

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কুলাউড়া প্রতিনিধি: |  ১২ এপ্রিল, ২০১৬

কুলাউড়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ঝাটকা ইলিশ উদ্ধার করা হয়েছে।

জানা যায়, ১২ এপ্রিল মঙ্গলবার বেলা ১১টার দিকে পৌর শহরের দক্ষিণবাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট তাহসিনা বেগমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সাড়ে ৭ কেজি ঝাটকা ইলিশ উদ্ধার করা হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ঝাটকা ইলিশ বিক্রেতা পালিয়ে যায়। পরে উদ্ধারকৃত ইলিশ স্থানীয় একটি এতিখানায় বিতরণ করা হয়। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সুলতান মাহমুদ, ইউএনও কার্যালয়ের স্টেনো বিনয় চন্দ্র দেব সহ কুলাউড়া থানা পুলিশের একটি দল অংশগ্রহণ করেন।


কুলাউড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সুলতান মাহমুদ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, ঝাটকা নিধন বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.